ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে হামাসের এই হামলা আরো বাড়তে পারে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত ১৩০টির বেশি রকেট হামলা হামলা চালানো হয়। মুহুর্মুহু এ হামলা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল।
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানিয়েছে, ইসরায়েলের আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে পারে। এর সুরক্ষা বলয় ভেদ করেই মঙ্গলবার রাতে একটি ইসরায়েলি পাইপলাইনে আঘাত করেছে ফিলিস্তিনি রকেট। এতে পাইপলাইনের একটি বড় অংশে আগুন ধরে যায়। এতে মঙ্গলবার গভীর রাতে তেল আবিবের রিশন লেজিওনে এক নারী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার ভোরেও রাজধানীসহ বের্শেবা, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের দিকে প্রচুর রকেট নিক্ষেপ করে হামাস। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে।
এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা হামলা শুরু হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এদের মধ্যে একজন নারী এবং ১০ জন শিশু আছে। আর আহতের সংখ্যা ২২০ জনের বেশি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
