মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত লকডাউন আরোপ করেছে মালয়েশিয়ার সরকার। ফলে পরিবারের জন্য টাকা পাঠাতে পারলেও সকল প্রবাসীকে এবারও ঈদ করতে হবে ঘরে থেকেই। কারণ এ বছরও কোথাও অনুষ্ঠিত হবে না বাংলাদেশিদের অংশগ্রহণে বড় কোন ঈদ জামাত। মসজিদগুলোতেও ঈদ জামাতে ২০ জনের বেশি উপস্থিত থাকার অনুমোদন নেই। তাই এবারও মালয়েশিয়ায় প্রবাসীরাসহ মালয়েশিয়ানদের পালিত হবে উৎসববিহীন ঈদ।
গত বছরেও দুটি ঈদে খুশি বা আনন্দ’র একটুও রেশ লাগেনি মালয়েশিয়া প্রবাসী কয়েক লাখ বাংলাদেশির মনে। মালয়েশিয়ায় ঈদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হতো বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে। কিন্তু গত বছর করোনার কারণে সরাকারি নিষেধাজ্ঞায় তা সম্ভব হয়নি। কয়েক হাজার বাংলাদেশি ব্যবসায়ীদের মাথায় উঠেছিল হাত। এবারও করোনার কারণে স্বপ্নভঙ্গ হয়েছে মালয়েশিয়া থেকে গত বছর ছুটিতে দেশে যাওয়া প্রবাসীদের। তারা স্ব স্ব কর্মস্থলে ফিরতে পারবেন কী না তাও অনিশ্চিত। অনেকে প্রবাসে কাটাচ্ছেন কর্মহীন অবস্থায় আর দিন গুণছেন সুদিনের প্রত্যাশায়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের মধ্যে অর্থনীতি সচল রাখতে অর্থনৈতিক ও উৎপাদন খাতগুলো যথারীতি খোলা থাকছে। আন্তঃজেলায় যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠান, রমজানের বাজার, রেস্টুরেন্ট ও সভা সমাবেশ বন্ধ থাকবে। শর্তসাপেক্ষে বিয়ের অনুষ্ঠান, ঈদের নামাজ, মসজিদ ও উপাসনালয়গুলো বেঁধে দেওয়া সীমিত সংখ্যকের উপস্থিতিতে পরিচালিত হতে পারে। অফিস ও প্রাইভেট সেক্টরে ৩০ শতাংশ স্টাফ কাজ করতে পারবে বাকিরা বাসায় অফিসের কাজ করতে হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
