বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি ও লুকোচুরি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার অসুস্থতা নিয়ে লুকোচুরি খেলার কোনো কারণ নেই মির্জা ফখরুল ইসলাম সাহেব। কারণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী তা জানার অধিকার দেশবাসীর রয়েছে।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বনানীতে এক হাজার পরিবারের মাঝে করোনাকালীন বস্ত্র ও খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, এই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। তারপরেও আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ খালেদাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী নিজস্ব নির্বাহী ক্ষমতার বলে খালেদা জিয়াকে ছয় মাসের জামিনের মাধ্যমে তার নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন।
তার পরেও খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নেতারা রাজনীতি শুরু করেছে। দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম একবার বলেন, খালেদা জিয়া করোনা হয়েছে আবার বলে তার করোনা হয়নি। দয়া করে তার শারীরিক সুস্থতা নিয়ে এ ধরনের লুকোচুরি বন্ধ করার আহ্বান জানান জাহাঙ্গির কবির নানক।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর উত্তরের নেতাকর্মীরা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
