পর্তুগালস্থ বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার লিসবনের স্থানীয় ফুড গার্ডেন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা তসলিমা উদ্দিন রানার সভাপতিত্বে এবং ইমরান হোসেন ভূঁইয়ার পরিচালনায় এতে অংশ নেয় লিসবনের বৃহত্তর নোয়াখালী জেলার শতাধিক প্রবাসীগণ। ইফতার মাহফিলের শুরুতে সংগঠন এর বিভিন্ন সংগঠনিক দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা শের আলী, সহ সভাপতি মাঈন উদ্দিন, আবদুল করিম মানিক, তফাজ্জল হোসেন তপু, আবদুল কাদের বাপ্পি, নুর নবী খান টিটু, আল মাসুদ সুমন, রাজীব আল মামুন, আবু সাঈদ ফুহাদ, আজাদ রহমান, ইমরান হোসেন, আবদুল্লাহ আল মামুন, প্রিন্স ইউসুফ, মির্জা মেহেদী হাসান, জিল্লু রহমান, বিসমিল্লা রহমান, সাইফুল ইসলাম, মোঃ সেলিম, জিকু, মিরাজ প্রমুখ।
ইফতারের পূর্বে করোনা মহামারি থেকে পর্তুগালসহ সকল বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
