ছুটি ঘোষণা করার পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ র্যামন্ড ম্যাকগুইয়ের। গত ১৩ বছর যাবত তিনি সিটি গ্রুপের গ্লোবাল কর্পোরেট এ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন। নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে র্যামন্ডকে। আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচন। মেয়র পদে লড়ছেন মোট ১৩ জন।
বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে র্যামন্ড বলেছেন, ডেমোক্রেটরা সবসময়ই যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকল মানুষের ধর্মীয় চেতনা যথাযথভাবে লালন ও পালনের ক্ষেত্রেও ডেমোক্রেট হিসেবে আমি উদার। তাই, মেয়র হিসেবে জয়ী হতে পারলে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদের দুদিন’কে এই সিটিতে ছুটি ঘোষণায় কোন কার্পণ্য করবো না। এ ব্যাপারে আমি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের সাথে এখন থেকেই পরামর্শ শুরু করবো।
উল্লেখ্য, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের পক্ষে র্যামন্ডকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রদানের জন্যে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী সম্প্রতি এক সমাবেশের আয়োজন করেন। এটর্নী মঈন বলেন, ১৩৯ ভাষা-ভাষীর মানুষের বসতি রয়েছে এই সিটিতে। তাই অভিবাসী সমাজের মাঝথেকে বেড়ে উঠা র্যামন্ডকে আমাদের সমস্যার কথা বোঝানো কঠিন হয় না। এজন্যেই তার মতো একজন সিটি মেয়র হলে সকল নাগরিকের এগিয়ে চলার পথ সুগম হবে।
র্যামন্ড বলেছেন, করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ৫০ হাজার শ্রমিক-কর্মচারিকে পুনর্বহালে যথাযথ পদক্ষেপ নেবেন। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে সেলস ট্যাক্স রশিদ সংরক্ষণের পরামর্শ দেব। বছর শেষে ট্যাক্সের সেই অর্থে তারা অত্যাবশ্যকীয় বিল পরিশোধ করতে পারবেন অথবা বরখাস্তকৃত কর্মচারিদের পুনর্বহালের সুযোগ পাবেন। সামনের ১২ মাস এই সিটির পারমিট এবং লাইসেন্স নবায়নে কোন ফি নেয়া হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া ভাড়া মওকুফ অথবা সিটি থেকে অনুদানের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ, পানি, গ্যাসের বকেয়া বিল মওকুফ করা হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে। সামনের জানুয়ারি থেকে এই সিটির ব্যবসায়ীগণের ক্রেডিট র্যাটিংয়ের শর্ত সাসপেন্ডের পদক্ষেপ নেবেন র্যামন্ড।
জননিরাপত্তা, শিক্ষা, হাউজিংয়ের বিদ্যমান সমস্যার সমাধানসহ অসংখ্য সমস্যা থেকে সিটির ছোট-মাঝারি ব্যবসায়ীদের পরিত্রাণে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার অঙ্গিকারও করছেন র্যামন্ড ম্যাকগুইয়ের।
প্রসঙ্গত, দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দু’বছর আগে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দু’দিন ছুটি ঘোষণার পাশাপাশি হালাল খাদ্য পরিবেশনের বিধি তৈরি হয়েছে। এখন আন্দোলন চলছে পুরো সিটির অফিস-স্কুলসহ সকল অফিসে দুই ঈদের দিন ছুটি ঘোষণার।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
