যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগিরকদের ভারত ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার।
ভারতের করোনা মহামারি বিস্ময়কর গতিতে ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ও মৃত্যু আগের সব রেকর্ড ভেঙে ফেলছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে।
বুধবার (২৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতা জারি নাগরিকদের ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে বলেছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৈনিক ১৪টি সরাসরি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউরোপ হয়েও দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল করে।
ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের ওয়েবসাইটে বলা হয়, শয্যার অভাব থাকায় কয়েকটি শহরের হাসপাতালে মার্কিন নাগরিকদের ভর্তি নিতে অস্বীকার করা হয়েছে।
কাজেই যেসব মার্কিন নাগরিক ভারত ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তাদের জন্য বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা থাকা দরকার।
চলতি সপ্তাহের প্রথমদিকে অস্ট্রেলিয়া ভারত থেকে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে।
পূর্ববর্তী ১০ দিনের মধ্যে ভারতে ছিল এমন যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ভারত থেকে ইংল্যান্ডে ফিরে আসা ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
