নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় এ বছর দুই বাংলাদেশি পাচ্ছেন জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই বাংলাদেশিকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জাপানের রাজধানী টোকিওতে ২০২১ সালের স্প্রিং ইম্পেরিয়াল ডেকোরেশনে বিদেশি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিবছর দেশটি সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা দিয়ে থাকে।
এবার সম্মাননা পাচ্ছেন যে দুই বাংলাদেশি, তারা হলেন- উত্তরা গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং বাংলাদেশ কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আবু সায়েদ।
তাদের মধ্যে মতিউর রহমানকে বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় ও আবু সায়েদকে বাংলাদেশের ওয়ার সিমেট্রিতে থাকা জাপানিদের সমাধি রক্ষণাবেক্ষণে অবদান রাখায় এই সম্মাননা দেওয়া হচ্ছে।
ঢাকার জাপান দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম প্রেসিডেন্ট ও উত্তরা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননায় ভূষিত হচ্ছেন।আর বাংলাদেশের কুমিল্লা ও চট্টগ্রামে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রিতে থাকা জাপানিদের সমাধি রক্ষণাবেক্ষণে অবদান রাখায় ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আবু সায়েদ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
