লস এঞ্জেলেসে স্থানীয় সময় ১৩ এপ্রিল প্রথম রোজ শুরু হবে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইসলামিক সূরা কমিটি একযোগে এই ঘোষণা দিয়েছে।
এছাড়া উত্তর আমেরিকায় সর্বত্র একই সময়ে রোজা হওয়ার খবর পাওয়া গেছে। সেই হিসেবে ১২ এপ্রিল তারাবি শুরু হচ্ছে।
এদিকে জানা গেছে, গত বছরের মত এবারও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ভার্চুয়ালী তারাবির নামাজ আদায় করবে বলে জানা গেছে।
তবে লিটল বাংলাদেশের কমিউনিটি মসজিদ ও সদ্য উদ্বোধন হওয়া হলিউড মসজিদে প্রতি রাতে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ আদায়ের ঘোষণা দিয়েছে। লিটল বাংলাদেশের কমিউনিটি মসজিদে খতমে তারাবি হবে বলেও জানা গেছে।
লস এঞ্জেলেসের পাশ্ববর্তী অনেক কমিউনিটি মসজিদেও তারাবির নামাজ আদায়ের ঘোষণা দিয়েছে। তবে করোনার কারণে কোথাও ইফতারের ব্যবস্থা থাকবে না। অনেকেই বাসায় গ্রুপ হিসেবে ইফতার করার প্রস্তুতি নিয়েছে।
স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ করোনার সতর্কতা অবলম্বনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছর কোথাও তারাবির নামাজ আদায় করা হয়নি।
এখানে আরও উল্লেখ্য যে- গত ১১ এপ্রিল রমজানকে সামনে রেখে লস এঞ্জেলেস শরিফ’স এডভাইজরি কাউন্সিল মুসলিম কমিউনিটিদের মাঝে গিফট বক্স বিতরণ করে। উক্ত কমিউনিটি বিতরনে স্পন্সরে ছিল বাফলা ও ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
