অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২০ জুন। গতকাল বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সিডনির ব্যাংকস টাউনে অবস্থিত লেমনগ্রাস থাই রেঁস্তোরা কাউন্সিলের কার্যকরী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মোহাম্মাদ আসিফ ইকবালের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কাউন্সিলের সহ-সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আবদুল মতিনের উপস্থাপনায় এই সভায় কার্যনির্বাহী পরিষদের অন্যন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মেদ আসলাম মোল্লা (সহ-সভাপতি), শিবলী আবদুল্লাহ (সহ-সভাপতি), আবদুল আউয়াল (যুগ্ম-সাধারণ সম্পাদক), মাকসুদা সুলতানা (কোষাধ্যক্ষ), নামিদ ফারহান (সাংস্কৃতিক সম্পাদক), মোহাম্মাদ আসিফ ইকবাল (মিডিয়া অ্যান্ড কমুনিকেশন সম্পাদক) এবং কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ ও ড. ফজলে রাব্বি।
এছাড়াও মিজানুর রহমান সুমন (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মাদ রেজাউল হক অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেন এবং কার্যকরী পরিষদের সকল সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন।
কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে কাউন্সিলের বর্তমান কার্যক্রম ও নির্বাচন পরিচালনার সুবিধার্থে আবদুল্লাহ ইউসুফ শামীমকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করে তিন সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ড. ফজলে রাব্বি ও নাইম আবদুল্লাহ। কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক মেলবোর্ন অবস্থান করায় এবং এপর্যন্ত কার্যকরী পরিষদের কোন সভায় তিনি উপস্থিত থাকতে না পারায় কাউন্সিলের বর্তমান কার্যক্রম ও নির্বাচন পরিচালনার সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
