লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকার প্রাণকেন্দ্র সোনার বাংলা চত্ত্বরে ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে। সম্প্রতি লিটল বাংলাদেশ বিউটি ফিকেশন প্রকল্পের মাধ্যমে লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরার জন্য জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন জাতীয় ম্যুরাল নির্মিত হয়েছে। উক্ত কর্মকে সাধুবাদ জানিয়ে এবং দেশাত্মবোধক কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বীকৃতি স্বরূপ ইতিপূর্বে ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ শহীদ মিনারের ম্যুরালের সামনে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণ করেছিল। তার ধারাবাহিকতায় সোনার বাংলা চত্ত্বরে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করে।
এ উপলক্ষ্যে ক্যালিফোর্ণিয়া স্টেস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমবেত হয়ে পুষ্পার্ঘ অর্পন করে। সেই সাথে সিটি আওয়ামী লীগ ও ক্যালিফোর্নিয়া যুবলীগ পুষ্পার্ঘ অর্পণ করে।
এছাড়া উদযাপন পর্বে ছিল বেলুন উড়িয়ে ও দোয়া পাঠ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা: রবি আলম এবং দোয়া পাঠ করেন সভাপতি শফিকুল ইমলাম।
উদযাপনের বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা। গেজেটেড মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সহযোদ্ধা আব্দুর রবকে সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম।

উপদেষ্টা ফিরোজ আলম বলেন, ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ প্রতিবছর প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য সম্মাননা প্রদান করবে।
তীব্র শীত উপেক্ষা করে রকমারী আয়োজনে সমাগম হয় দেশাত্মবোধের টানে। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ ছিল আনন্দঘন। সোনার বাংলা চত্ত্বরের কর্মসুচী শেষে নয়া চিকেনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। উদযাপনে অংশগ্রহণ করে সিটি আওয়ামী লীগ বঙ্গবন্ধু শিশু কিশোরা মেলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার, মুক্তিযোদ্ধাবৃন্দ, কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদ পত্রের প্রতিনিধিবৃন্দ।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
