বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ দুইদিন ব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠান আগামী ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।
স্বাগতিক সংগঠন হিসেবে এবারের সম্মেলনে রয়েছে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা।
‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতু বন্ধন’- এই স্লোগানকে ধারণ করে আয়োজক বৃন্দের এই যাত্রা।
সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন যে, বিশ্বের সকল প্রান্তে বাংলা ভাষাভাষী সকলেই বাঙালী বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেশি ও প্রবাসীর মধ্যে কোন বৈষম্য আমরা বিশ্বাস করিনা। তাই আমরা সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতু বন্ধন সৃষ্টির প্রয়াস চালাচ্ছি।
দুই দিন ব্যাপী চার পর্বে সর্ব মোট প্রায় ১৬ ঘন্টার অনুষ্ঠান বিশ্বব্যাপী প্রচারিত হবে ভার্চুয়ালী।
২৭ মার্চ শনিবার সকাল ১০টায় (ইর্স্টান সময়ানুযায়ী) অর্থাৎ বাংলাদেশে রাত ৯টায়। অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন কবি আসাদ চৌধুরী। বিভিন্ন দেশে অবস্থানরত বরেণ্য ব্যাক্তিবর্গের শুভেচ্ছা বক্তব্য থাকবে। সাহিত্যানুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ভাবসঙ্গীত, নাচ, গান ও আবৃত্তি।
প্রথম পর্বে সেমিনার হিসেবে থাকবে ‘প্রবাসে বাংলা সাহিত্যের চর্চা ও প্রসার’, প্রবাসী কবিদের আবৃত্তি : কবিতার হিরণ্ময় প্রহর।
দ্বিতীয় পর্ব শুরু হবে রাত ৮টা (ইস্টার্ণ টাইম), বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৮টায়। এই পর্বে থাকবে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, আলোচনা : পঞ্চ কবি সাহিত্য ও সংস্কৃতি, বাংলাদেশের মূকাভিনয়ে আধুনিক ধারা ও মূকাভিনয় প্রদর্শন, কবিতা আলেখ্য : জীবন বিরহণ এবং নজরুল আধ্যাত্মবাদ।
উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর লাইফ শো যথাসময়ে দেখা যাবে- times24.tv, fm786.com, usanewsonline.com, channel52us.com দেখতে পাবেন ফেসবুক ও ওয়েব সাইডে)।
সম্মেলন এর সদস্য সচিব কাজী মশহুরুল হুদা সংবাদ মাধ্যমকে জানান যে, দেশ ও জাতিকে তুলে ধরার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অন্যান্য জাতির মত ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ভাষা শিক্ষা দেশকে সমৃদ্ধশালী করতে সহায়ক।
তিনি আরও বলেন, ‘আমরা সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করেছি বিশ্বব্যাপী বাংলাসেন্টার প্রতিষ্ঠার। বঙ্গবন্ধু বাঙালী জাতীয়তাবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন।
আগামী ২৮ মার্চ রবিবার সকাল ১০টা (ইস্টার্ণ টাইম), বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে সম্মেলনের তৃতীয় পর্ব। এতে শুরুতে থাকছে ভাবসঙ্গীত, ভাস্বর বন্দোপাধ্যায়ের আবৃত্তি, সদস্য সচিবের বক্তব্য সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের শুভেচ্ছা বক্তব্য।
আলোচনার প্রথমেই থাকছে নতুন প্রজন্মের অনুষ্ঠান বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। কবিতা আবৃত্তি অনুষ্ঠান, নাচ, গান। আলোচনায় আরও থাকছে বিশ্বায়নে বাংলা সাহিত্য ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা, প্রকাশকদের আলোচনা, সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও ললিত কন্ঠ-স্বরশৈলীর বন্ধন (টরেন্ট কানাডা থেকে পরিবেশিত)। দ্বিতীয় দিনের প্রথম পর্বের সমাপ্তি।
পুনরায় শেষ পর্ব ২৮ মার্চ (রবিবার)। শুরু হবে রাত ৮টা (ইস্টার্ণ টাইম)। সঙ্গীত ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হবে। এ সময় থাকছে কলকাতার আবৃত্তিকার চন্দ্রিমার আবৃত্তি, প্রধান সমন্বয়কারীর বক্তব্য, ইউরোপের কবি এবং শিল্পীদের নিয়ে অনুষ্ঠান, নাচ ও আবৃত্তিকার কাজী মশহুরুল হুদার আবৃত্তি (আবুল চাচার মেজাজ গরম)। থাকছে নাটক ও সাহিত্য নিয়ে আলোচনা, কবিতার কৌশল, আবৃত্তির আসর। প্রদর্শীত হবে- বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরমিং আর্ট এবং মিডিয়া ডালাস ও কারিগরের গায়েন দলের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বিশেষ আলোচনা মনস্তত্ত্বে রবীন্দ্রনাথ, সাহিত্য সম্মাননা প্রদান পর্ব এবং সব শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন।
প্রসঙ্গত, সম্মেলনের প্রধান সমন্বয়কারী সেলিম চৌধুরী দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলা ভাষাভাষীদেরকে ভার্চুয়ালী যুক্ত থেকে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
