কুয়েতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কাটা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী সমূহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা পাঠ করে শোনান।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন। পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীরাসহ কুয়েত আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর তারা পবিত্র ফাতেহাপাঠ শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
