‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বগুড়ায় ধানের গাছ দিয়ে ১০০ বিঘা জুড়ে তৈরি করা হয় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। যা গত ৯ মার্চ গিনেজ বুকের স্থানীয় দুই প্রতিনিধি দল ঘুরে যায়। এই প্রতিনিধি দলের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৬ মার্চ) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেলো ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’।
‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
এর আগে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে তৈরি এ চিত্রকর্ম পরিদর্শন দলের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, তারা পুরো চিত্রকর্মটি দেখেন। গিনেজ বুক থেকে যেভাবে বলা হয়েছিল সেভাবেই এটি করা হয়েছে। তাছাড়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ কৃত্রিম কোনো কিছুই নেই। এমনকি জায়গার পরিমাপটিও সঠিক ছিল।
প্রতিনিধিদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে বঙ্গবন্ধুর জন্মদিনেই একদিন আগেই ১৬ মার্চ গিনেজ বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ স্থান করে নিলো। এটিকে পৃথিবীর সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে ঘোষণা দেয় গিনেজ ওয়ার্ল্ড।
এই ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটির আয়োতন ১০০ বিঘা অথবা ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। ২০১৯ সালে চীনের ফসলের মাঠে তৈরি চিত্রকর্মের আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
