করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। দেশটিতে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৪ লাখের বেশি করোনা রোগী।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সাতটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ৫ লাখ ২ হাজার ৫৪৪ জন মারা গেছেন।
এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৬ লাখের কাছাকাছি।
বুধবার একদিনে মারা যান ২ হাজার ৫৩৭ জন। একই সময়ে আক্রান্ত হন ৭১ হাজার ৬৪০ জন।
করোনা প্রতিরোধে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো তিনটি টিকা মানুষকে দেওয়া হচ্ছে দেশটিতে।
ব্লুমবার্গ জানাচ্ছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫৪.৭ মিলিয়ন মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।
২০ জানুয়ারি অভিষেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, তার দায়িত্ব গ্রহণের একশ দিনের মধ্যে একশ মিলিয়ন মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
মঙ্গলবার তিনি জানান, জুলাইয়ের শেষে ৬০০ মিলিয়ন ডোজ টিকার মজুত থাকবে দেশে। যা প্রতিটি মার্কিন নাগরিককে টিকা দিতে যথেষ্ট।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
