কাতারের রুমাইলা হাসপাতালের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে সম্মাননা স্বরূপ দুইটি ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সম্মাননা স্বরূপ একটি প্রশংসাপত্র সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রুমাইলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা প্রদান করার জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে।
বিশেষ করে দীর্ঘ মেয়াদি চিকিৎসা সেবা নেয়া এবং অসুস্থ ব্যাক্তিকে দেশে পাঠানোর প্রক্রিয়া। এছাড়া অসুস্থ ব্যাক্তির জন্য বাংলাদেশে পৌছানোর পূর্বে দেশে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দেয়াসহ নানাভাবে রুমাইলা হাসপাতালের কর্তৃপক্ষকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন রুমাইলা হাসপাতালের পরিচালক ডাক্তার হানাদী আল হামাদ। হামাদ মেডিকেল সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
