মালয়েশিয়ায় বসবাসরত বৈধ ও অবৈধ সব অভিবাসী কর্মীদের বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। স্থানীয় নাগরিকদের পাশাপাশি সব বিদেশি অভিবাসীদেরও এই টিকা দেওয়া হবে। এক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে।
সংশ্লিষ্টরা বলছেন, সব বিদেশিদের করোনাভাইরাসের টিকা না দিলে করোনা মহামারি দমন করা সম্ভব হবে না। কারণ তাদের মধ্যে সংক্রমণের প্রাদূর্ভাব দেখা গেছে। তাছাড়া ডিটেনশন ক্যাম্পে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও টিকার আওতায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা. আদাম বাবা স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এ লক্ষ্যে সরকার কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। ইতিমধ্যে পেনাং প্রদেশে ১০০টি ক্লিনিক প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া মন্ত্রী পরিষদের এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈধ বিদেশি অবিবাসীদের পাশাপাশি অবৈধদেরও টিকা দেওয়া হবে।’
মালয়েশিয়া সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন চুক্তি অনুযায়ী ক্রয় সম্পন্ন করেছে। আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে এই টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। তখন যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন গণহারে দেওয়ার কার্যক্রম শুরু করা হবে এবং এই টিকা কার্যক্রমে শরণার্থী রোহিঙ্গারাও বাদ যাবে না।
মালয়েশিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ক মন্ত্রী খয়রি জামালউদ্দিন আজ পৃথক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমে আওতাভুক্ত করা হয়েছে যেমন-বিদেশিদের মধ্যে কূটনীতিক, প্রবাসী, শিক্ষার্থী, বিদেশি স্বামী ও শিশু, বিদেশি সব সেক্টরের কর্মী ও শ্রমিক, ইউএনএইচসিআর (শরণার্থী) কার্ডধারীদের।
প্রসঙ্গত, মালয়েশিয়ায় করোনা মোকাবিলায় চলছে জরুরি অবস্থা ও লকডাউন। গত বছরের চেয়ে এবার তৃতীয় ঢেউয়ে করোনার আক্রমণ ছিল ভয়াবহ। মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
