১৯৯৬ সাল থেকে বৃটেনে বসবাস করছেন বাংলাদেশি সুলতান মাহমুদ (৪১)। তবে বৃটেনে তিনি সুলতান মাহমুদ নামে পরিচিত নন। তার নিয়োগকর্তা, চিকিৎসক ও অন্যদের কাছে তিনি পরিচিত রেজাউল করিম (৪৪) নামে একজন বৃটিশ নাগরিক হিসেবে। এই নামের এক ব্যক্তির ইন্স্যুরেন্স নাম্বার নকল করে নিজে ব্যবহার করেছেন এবং এই পরিচয়ে বৃটেনে বসবাস করছেন এক দশকের ওপরে। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ফ্রি মুভমেন্ট। ২০০৯ সালে তিনি অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন। এটা করেছিলেন তিনি নিজের প্রকৃত নাম ব্যবহার করে। এ সময় তিনি স্বীকার করেন ভুয়া নাম ধারনের কথা।
এক্ষেত্রে তার আবেদনের পক্ষে কিছু প্রমাণও উপস্থাপন করেন। এর সঙ্গে যুক্ত করেন ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত পি৬০ ফর্ম। তাতে তিনি দেখান তিনি রেজাউল করিম। তিনি দাবি করেন, বৃটেনে ডাবল লাইফ বা দুই পরিচয়ে বসবাস অভিবাসন আইনের লঙ্ঘন নয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন প্রত্যাখ্যান করে। এতে অস্বস্তিকর এক অবস্থায় পড়েন তিনি। তিনি ২০১৬ সাল পর্যন্ত অবৈধভাবে বসবাস করতে থাকেন বৃটেনে। এত দীর্ঘ সময় তিনি বৃটেনে বসবাস করার কারণে সেখানে বসবাসের বৈধতা দাবি করেন। এতে আরো বলা হয়, বাংলাদেশি কোনো নাগরিক বৃটেনে ২০ বছর অবস্থান করার পর তিনি সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেই নিয়মের অধীনে রেজাউল করিম বৃটেনে বসবাসের আবেদন করেন। কিন্তু রেজাউল করিমের এ আবেদন প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি ধারা উত্থাপন করে। এক্ষেত্রে আপিলে ফার্স্ট-টিয়ার ট্রাইবুনালের বিচারক আপিলের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমর্থন করেন। তিনি বলেন, সুলতান মাহমুদ হিসেবে পরিচয় দেয়া ওই ব্যক্তি কমপক্ষে এক দশকের বেশি নানা রকম ছলনার আশ্রয় নিয়েছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
