যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নারী হিসেবে কয়েকঘন্টা পর শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। শপথ গ্রহণের আগে কমলাকে পরামর্শ দিয়েছেন দিল্লিতে বসবাসরত তার এক মামা বালা চন্দন।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বালা চন্দনের বক্তব্যের উদ্ধৃত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলাকে উদ্দেশ্য করে মামা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হতে আমি তাকে সাহায্য করিনি। আমি তার জন্য কোনো বার্তা দিতে পারিনি। সে নিজেই সব করেছে।
কমলা হ্যারিসকে পরামর্শ দিয়ে বালা চন্দন বলেন, আমি শুধু তাকে বলতে পারি, তোমার মা যেভাবে শিখিয়েছেন সেভাবেই সব করবে। তুমি ভালো করছো। এটা করে যাও।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। এর আগে কোনো কৃষ্ণাঙ্গ, কোনো দক্ষিণ এশীয়, এমনকি কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হননি।
কমলা হ্যারিসের বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান। আর শ্যামলা ভারতীয়। দুইজনেই যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য গিয়েছিলেন। সেখানে তাদের মধ্যে পরিচয় থেকে বিয়ে।
কমলা দেবী হ্যারিস এই দম্পতির প্রথম সন্তান। তার জন্ম ওকল্যান্ডে, ১৯৬৪ সালের ২০ অক্টোবর। কমলার নামের শেষাংশ বাবার কাছ থেকে নেওয়া; প্রথমটুকু মায়ের দেওয়া। হ্যারিসের ৭ বছর বয়সে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
