বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টরেন্টোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের অঙ্গীকার করেছে প্রবাসী সংগঠন কানাডার অন্টারিও আওয়ামী লীগ।
কানাডার স্থানীয় সময় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেন।
সভার শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডাস্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি ড. মোজাম্মেল খান, ড. আব্দুল আউয়াল, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, যুগ্ম সম্পাদক নীরু চাকলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, রাধিকা রঞ্জন চৌধুরী, জামাল উদ্দিন নান্নু, যুগ্ম সম্পাদক জগলুল হক, আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হাসান, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ প্রমুখ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
