যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার (৫ জানুয়ারি) দুই সিনেট আসনের রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। দু’টি আসনেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হওয়া বিরতিহীনভাবে রানঅফ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৭টায়। এদিন স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত রিপাবলিকান দলের প্রার্থী সিনেটর ডেভিড পারডু ও সিনেটর কেলি লোফলার এগিয়ে রয়েছেন বলে সিএনএন- এর খবরে জানা গেছে।
রিপাবলিকান সিনেটর ডেভিড পারডু, টেলিভিশনের প্রামাণ্য চিত্র প্রযোজক ডেমোক্র্যাট জন ওসফের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আর অন্যদিকে এ দেশের অন্যতম ধনী রিপাবলিকান সিনেটর কেলি লোফলারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যাপটিস্ট চার্চের যাজক ডেমোক্র্যাট রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকের। নির্বাচনের আগের দিনের জরিপে দেখা গেছে যে দু’জন ডেমোক্র্যাট প্রার্থী কিছুটা এগিয়ে আছেন।
গত নভেম্বরের নির্বাচনে এই চারজন প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই রানঅফ নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
এখন পর্যন্ত ১০০ আসন বিশিষ্ট সিনেটে রিপবলিকানদের ৫০টি এবং ডেমোক্র্যাটদের ৪৮টি আসন রয়েছে। রিপাবলিকানরা একটি সিনেট আসন পেলে তারা সিনেটে সংখ্যগরিষ্ঠতা পেয়ে যাবে এবং আগামী ২০ জানুয়ারি বাইডেন দায়িত্ব গ্রহণের পর তার প্রস্তাবের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। অন্যদিকে যদি ডেমোক্র্যটরা দুটি আসনেই জয়লাভ করেন তাহলে ৫০-৫০ সমান আসন থাকবে উভয় দলের এবং সে ক্ষেত্রে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যিনি সিনেটে সভাপতিত্ব করবেন তিনি তার ভোট দিয়ে বাইডেনের প্রস্তাবকে বৈধতা দিতে পারবেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
