কভিড-১৯ প্রতিরোধে কড়াকড়ি সব নির্দেশনার ভেতর আন্তর্জাতিক ফ্লাইট চালুর পাশাপাশি স্থল বন্দর এবং সমুদ্র বন্দর খুলে দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় রবিবার সকাল ১১টা থেকে চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ।
করোনা মহামারী নিয়ন্ত্রণে আনতে ২০ ডিসেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার।
প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।
বিদেশে থেকে আসা সৌদি নাগরিকদের জন্যও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যারা মানবিক এবং জরুরি কাজে করোনা জর্জরিত দেশগুলো থেকে ফিরবেন, তাদের নিজ বাড়িতে ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।
সৌদি আরবে করোনা এখন কিছুটা নিয়ন্ত্রণে। দেশটি ইতিমধ্যে ভ্যাকসিন দেয়া শুরু করেছে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০১ জনের দেহে নতুন রোগটি শনাক্ত হয়েছে। গত ৯ মাসের ভেতরে এটি সবচেয়ে কম। দুটি অঞ্চলে নতুন রোগীই পাওয়া যায়নি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
