ইতালিতে গত পাঁচদিনে ৩২ হাজারের বেশি নাগরিককে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম বাংলাদেশি স্বেচ্ছাসেবিকা হিসেবে করোনার ভ্যাকসিন নিয়েছেন স্বর্ণা রহমান (২৭)।
চলতি বছরের শেষদিন ৩১ ডিসেম্বর ভেনিসের মনফালকোনের একটি হাসপাতালে ভ্যাকসিন নেন তিনি।
এ বিষয়ে স্বর্ণা বলেন, প্রথম কোনো বাংলাদেশি হিসেবে করোনা ভ্যাকসিন গ্রহণ করাটা সত্যিই আমার জন্য খুব গর্বের বিষয়। আমি সবার দোয়া কামনা করছি।
স্বর্ণার বাবা আজিজুর রহমান বলেন, আমার মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মনফালকোনেতে তার পরিবারের সঙ্গে বসবাস করেন স্বর্ণা। তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়া শেষ করে ২০০৪ সালে পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান। পরে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে দেশটির সান পাওলোর মনফালকোনে হাসপাতালে একজন সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন। তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের দোহারে।
জানা গেছে, চলতি মাসের ২৭ তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন বিভাগের অনুমতি নিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ইতালি। প্রথমাবস্থায় দেশটির মোট ৯ হাজার ৭৫০ জন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এ পর্যন্ত পাঁচদিনে ৩২ হাজার ১৪৩ জনের দেহে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা নারী সেবাকর্মী ১৮ হাজার ৪৯৪ জন এবং পুরুষ ১৩ হাজার ৬৪৯ জন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় ১ দশমিক ৯ মিলিয়ন ভ্যাকসিন ইতালিতে পৌঁছাবে।
এদিকে, দেশটিতে নজিরবিহীন কড়াকড়ির মধ্যে ইংরেজি নববর্ষ উদযাপন করতে বাধ্য হয়েছে নাগরিকরা। সরকারি বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে এক হাজার ৩৪৭ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। একই কারণে ২১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে দেশটির বিভিন্ন শহরের স্থানীয় প্রশাসন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
