জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক ও ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলুর পিতা শওকত আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিগত ১৫ বৎসর যাবত লস এন্জেলেসে তাঁর সন্তানদের সাথে বসবাস করে আসছিলেন।
মরহুম শওকত আলম চৌধুরীর দুই ছেলে বদরুল আলম চৌধুরী ও কামরুল আলম চৌধুরী এবং এক কন্যা সালমা চৌধুরী। তারা সকলেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন।
মরহুম শওকত আলম চৌধুরীর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউরা থানার খাদিরপুর গ্রামে। তিনি দেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বদরুল আলম চৌধুরীর পিতার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে।
জালালাবাদের শোক প্রকাশ :
মরহুম শওকত আলম চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া গভীর শোক প্রকাশ করছে। এক শোক বার্তায় জালালাবাদ প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু এবং সেক্রেটারি বদরুল আলম মাসুদ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মুনার শোক প্রকাশ :
ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলুর পিতার ইন্তেকালে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মুনা ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট জনাব আনিসুর রহমান এবং সেক্রেটারী আশরাফ হোসাইন আকবর, লস এন্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান এবং সেক্রেটারি শামসুল আরেফিন হাসিব, ভ্যালি চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল মুকিত আযাদ এবং সেক্রেটারি সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাফলার শোক প্রকাশ :
শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) পরিবার। এক শোক বার্তায় বাফলা নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী ও জেনারেল সেক্রেটারি আঞ্জুমান আরা শিউলি স্বাক্ষরিত এবং পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদের পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
