ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং এশিয়া প্যাসিফিক জাতিসংঘ অভিবাসন নেটওয়ার্কের সাথে যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করেছে।
এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পাশাপাশি এসকাপ এবং এশিয়া প্যাসিফিকঅভিবাসন নেটওয়ার্ক আন্তর্জাতিক অভিবাসন দিবস পালনে বাংলাদেশ দূতাবাসের সাথে যুক্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য-এফেয়ার্স শাহনাজ গাজী। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন এসকাপের এক্সিকিউটিভসেক্রেটারি আরমিডা সালসিয়াহ আলিসজাবানাএবং থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক রঙউট উইরাবুট। আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিকবৃন্দ সভায় উপস্থিত থেকে এবং অনলাইনে যুক্ত হন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ -দ্য-এফেয়ার্স শাহনাজ গাজী প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশনের আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার জন্য বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন এবং এর বাস্তবায়নের জন্য বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনঃব্যক্ত করেন। তিনি বর্তমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে অভিবাসীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি মুজিববর্ষে বাংলাদেশ সরকারের শ্লোগান ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরেন।
আন্তর্জাতিক অভিবাসন দিবসে এসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিডা সালসিয়াহআলিসজাবানা এবং জাতিসংঘ আঞ্চলিক অভিবাস নেটওয়ার্কের সমন্বয়ক নেনেট মটুস যৌথভাবে এশিয়া-প্যাসিফিক অভিবাসন প্রতিবেদন ২০২০ প্রকাশ করেন। অতঃপর এশিয়া-প্যাসিফিক অভিবাসন প্রতিবেদন ২০২০ এর উপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে নেনেট মটুসের সঞ্চালনায় গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশনের উপর আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
