স্থানীয়দের উচ্চারণের সমস্যার কারণে তুরস্কের রাজধানী আঙ্কারার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কটির নামে কাটছাঁট করে শুধু ‘বঙ্গবন্ধু’ রেখেছে স্থানীয় প্রশাসন।
দ্য আঙ্কারা মেট্রোপলিটন মিউনিসিপ্যালটি বৃহস্পতিবার লিখিত বিবৃতিতে জানিয়েছে, বঙ্গবন্ধুর পুরো নাম তুর্কিদের উচ্চারণ করতে এবং লিখতে সমস্যা হয়। অনেকে বিষয়টি নগর প্রশাসনকে অবগত করেছেন।
বাংলাদেশের জাতির জনকের নামের শেষ দুটি অংশ তুরস্কের ভাষায় উচ্চারণ এবং লেখার সময় কিছুটা পাল্টে যায়। এই অংশটিই কারো কারো উচ্চারণ করতে কষ্ট হয়।
তুরস্কের দৈনিক পত্রিকা ডেইলি সাবাহ তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, বৃহস্পতিবার নগরকর্মীরা কানকায়া জেলার রাস্তাটিতে নতুন নাম ‘বঙ্গবন্ধু’ লেখা একটি সাইনবোর্ড স্থাপন করেন।
আঙ্কারার সাবেক মেয়র মেলিহ গোকসেক ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর স্মরণে রাস্তাটির নামকরণ করেন।
গোকসেক সেবছর ১ এপ্রিল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত মাহবুব আলমকে সঙ্গে নিয়ে দু’দেশের পারস্পরিক সম্পর্কের ‘সেতু-বন্ধনে’ সড়কটি উদ্বোধন করেন।
একই সময় তুরস্কের ইজমিরে বাংলাদেশের আরেক রাষ্ট্রদূত ও ইজমির মেট্রোপলিটন সিটি করপোরেশন মেয়রের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আরও একটি সড়কের নামকরণ করা হয়
বছর দুই আগে তুরস্কের ইস্তানবুল ভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড কয়েকটি সড়কের নামের ‘কঠিন উচ্চারণ’ প্রসঙ্গে একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়।
ওই সময় স্থানীয় চাইইওলু অধিবাসীদের পক্ষে উমিত মাহাল্লে (মুহতার) প্রধান আয়সে চালিসকান একটি আবেদন দাখিল করেন।
এরপর আঙ্কারা মেট্রোপলিটন সিটি কাউন্সিল একটি কমিশন গঠন করে। কমিশন তখন নাম পরিবর্তনের আবেদন ‘অগ্রহণযোগ্য বা অনুপযুক্ত’ বলে খারিজ করে দেয়।
কমিশন এখনো তাদের আগের অবস্থানে অটল। কর্মকর্তারা বলেছেন, নাম পুরোপুরি পাল্টানো যাবে না; বরং কিছুটা সংক্ষিপ্ত করা হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
