একের পর এক ভিত্তিহীন দাবির পর বেশ কয়েকবার সতর্ক করার পরও নিজের অবস্থানে অনড় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । কিছুতেই নির্বাচনে হার স্বীকার করতে রাজি নন তিনি। বরং টুইটারে ক্রমাগত নিজের জয়, নির্বাচনে জালিয়াতির তত্ত্ব তুলে ধরছিলেন তিনি। সেই ‘অপরাধে’ আগেই তার টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার। এবার আরও কড়া পদক্ষেপ নিলো ক্ষুদে ব্লগ সাইটটি।
খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত টুইটগুলোকে লাইক ও রিটুইট করার সুযোগ বন্ধ করে দিয়েছে টুইটার। এমনকী, টুইটগুলোর লিংকও শেয়ার করা যাচ্ছিল না। সার্চ করলেও টুইটগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। লাইক বা রিটুইট করতে গেলে টুইটারের পক্ষ থেকে সতর্কবার্তা ভেসে উঠছে।
যদিও টুইটারের দাবি, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলো বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে। তবে বিকৃত বা ভুয়া তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে টুইটার। কোনও ইউজার ওই টুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের একাধিক টুইট ফ্ল্যাগ করেছিল টুইটার।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শপথ গ্রহণের খুব বেশিদিন বাকি নেই। ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। কিন্তু এখনও নিজের দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছেন ভোট বাতিলের আবেদন খারিজ হওয়ায়। পরে আদালতের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। টুইটারে লিখেছেন, ‘বৃহত্তম নির্বাচনি জালিয়াতি রুখতে সুপ্রিম কোর্টের ভূমিকা কার্যত শূন্য’। ট্রাম্পের এই টুইটটিও ফ্ল্যাগ করা হয়েছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
