জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করবে বাংলাদেশ। এ ক্ষেত্রে কুয়েত প্রবাসীরাও পিছিয়ে নেই। বর্তমানে করোনা মহামারির কারণে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ থাকায় বড় পরিসরে কোন আয়োজন না করলেও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট এসোশিয়েশন আয়োজন করেছে মুজিব বর্ষ বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
ছোট আকারে সীমিত পরিসরে হলেও একপ্রকার জাঁকজমকপূর্ণ ভাবেই খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডের (২৩ শে অক্টোবর) শুক্রবার সকালে এই টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।
কুয়েতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের ২০টি দল অত্যন্ত আন্তরিকতা ও আনন্দ উচ্ছাসের সাথে খেলায় অংশ নেয়। সেই থেকে প্রত্যেক শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলছে খেলা। এদিকে অবিস্মরণীয় এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে বদ্ধ পরিকর বাংলাদেশ ক্রিকেট এসোশিয়েশন এর নেতৃবেন্দ। কুয়েতে মুজিব বর্ষকে অবিস্মরণীয় করতে তাদের একমাত্র প্রচেষ্টা।
খেলোয়াড় থেকে শুরু করে দলের সবার আবেদন কুয়েতে বিত্তবান ব্যবসায়ীরা এগিয়ে আসলে কুয়েতে তৈরী হতে পারে কোন এক নতুন টাইগার। আনন্দের সংবাদ এরই মধ্যে দুইজন প্রবাসী কুয়েতে জাতীয় ক্রিকেট টিমে খেলছেন। সর্বোপরি খেলোয়াড়সহ পরিচালনা কমিটির সবাই আনন্দিত কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আশিকুজ্জামান এর পূর্ণ সহযোগিতার আশ্বাসের কথা শুনে। তিনিও প্রতিনিয়ত খোজঁ খবর নিচ্ছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
