করোনার অজুহাত এবং আমেরিকানদের স্বার্থ সংরক্ষণের দোহাই দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত আরেকটি বিধি ১লা ডিসেম্বর মঙ্গলবার বাতিলের নির্দেশ দিলেন ক্যালিফোর্নিয়ার ফেডারেল জজ জেফরী হোয়াইট। এইচ-১বি ভিসা অর্থাৎ উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশীদের যুক্তরাষ্ট্রে আসার কোটা একেবারেই কমিয়ে দিয়েছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, যারাও এই ভিসা পাবার যোগ্য হবেন তাদেরকে অনেক বেশী বেতন-ভাতার নির্দেশও জারি করেন ট্রাম্প।
এর আগেরদিন নিউইয়র্কের ফেডারেল কোর্ট অপর এক রায়ে সীমান্ত অতিক্রমের সময় কিংবা আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীরা গ্রেফতারের ১০ দিনের মধ্যে অবশ্যই কোর্টে সোপর্দের নির্দেশ দিয়েছেন। এটিও ট্রাম্পের অভিবাসন-বিরোধী পদক্ষেপের বিপক্ষে গেছে। কারণ, গ্রেফতারের পর মাসের পর মাস ডিটেনশন সেন্টারে আটক রাখার পন্থা অবলম্বন করা হয় ট্রাম্পের আমলে।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে যে, যেসব কারণ প্রদর্শন করা হয়েছে এইচ-১বি ভিসা নীতি সংকুচিত ও কঠোর করতে, সেগুলোর ব্যাপারে প্রচলিত রীতি অনুযায়ী জনমত যাচাই করা হয়নি। এছাড়া, তথ্য-প্রযুক্তি সেক্টরসহ বৃহৎ সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত কল-কারখানার জন্যে যে ধরনের কর্মকর্তা/প্রকৌশলী দরকার তা যুক্তরাষ্ট্রে খুব কম রয়েছেন। এরফলে বিদেশ থেকে নিয়োগের বিকল্প নেই। এমন যুক্তির সমর্থনে প্রয়োজনীয় বিবরণ-প্রশানপত্র সাবমিট করেছিলেন কর্পোরেশনগুলোর আইনজীবীরা। দক্ষতাসম্পন্ন কর্মীর অভাবে কীভাবে লোকসানের সাগরে হাবুডুবু খাচ্ছে কর্পোরেশনগুলো-সে তথ্যও সবিস্তারে উপস্থাপন করা হয় আদালতে। আদালতের মন্তব্যে আরো প্রকাশ পেয়েছে যে, করোনার কারণে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবার অজুহাতও সঠিক নয়।
মামলার বাদি ‘দ্য ন্যাশনাল এসোসিয়েশন অব ম্যানুফ্যাক্চারার্স’র আইনজীবীরা আদালতে জানান যে, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে কল-কারখানায় উৎপাদন পুরোদমে শুরুর বিকল্প নেই। এ অবস্থায় যদি দক্ষ কর্মীর সংকট অব্যাহত থাকে, তাহলে উৎপাদন ব্যাহত হবে। ইতিমধ্যেই তেমন নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সেক্টরে-যার পরিণতি গোটা জনগোষ্ঠিকে ভোগ করতে হচ্ছে। এই রুলিংয়ের পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ স্লোগানে প্রেসিডেন্ট ট্রাম্পের জারিকৃত নির্বাহী আদেশ স্থগিত হয়ে গেল। ঐ আদেশের ফলে এইচ-১বি, এইচ-১বিওয়ান এবং ই-থ্রি ভিসার ওপর সকল বিধি বাতিল হলো। এসব ভিসায় সাধারণত: প্রযুক্তি নির্ভর শিল্পে বিদেশী দক্ষ শ্রমিক-কর্মচারিরা অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। আদালতের এ রায় আগামী সোমবার থেকেই কার্যকর হবে বলে আইনজীবীরা উল্লেখ করেছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
