জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভাস্কর্য ভাঙার হুমকির মাধ্যমে রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার হত্যা করতে চায়।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে ও শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, স্বাধীনতা দিবসে স্বাধীনতার কথা এবং বিজয় দিবসে বিজয় দিবসের কথা হয়। তেমনি মুক্তিযোদ্ধাদের যে বীরত্ব ও আত্মত্যাগের কথা বলার জন্য বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন ১লা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, ১৯৭১ সালের খুনিরাই মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং বিজয়ের মাসকে সামনে রেখে বাংলাদেশে কিছু রাজনৈতিক মোল্লা হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুঙ্কার ছাড়ছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তারা ’৭৫ সালের বঙ্গবন্ধুর খুনি ও রাজাকারদের দোসর। তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চাচ্ছে। বঙ্গবন্ধুর ওপর আক্রমণ মানে বাংলাদেশে ’৭১ এর মুক্তিযুদ্ধের ওপর আক্রমণ।
বীর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমুখ।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
