কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধান এম্বাসেডর ইব্রাহিম ফাকরুর সাথে সোমবার সকালে বৈঠক করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন।
এ সময় বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বিশেষ করে আটকা পড়া বাংলাদেশিদের কাতারে প্রত্যাবর্তন নিয়ে রাষ্ট্রাচার প্রধানের সাথে রাষ্ট্রদূত আলোচনা করেন। বিষয়টির গুরুত্ব তুলে ধরার জন্য আটকা পড়া প্রবাসীদের আর্থিক দুর্ভোগসহ নানা ধরণের সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত জসীম উদ্দিন এম্বাসেডর ইব্রাহিম ফাকরুকে বিশদভাবে অবহিত করেন। রাষ্ট্রাচার প্রধান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রাণালয় পর্যায়ে বৈঠক এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া কন্সুলার সেবা, প্রশাসনিক বিষয়াদি এবং দূতাবাসের অবকাঠামোগত বিশেষত: দূতাবাসে সেবা গ্রহণকারীদের জন্য পার্কিং সুবিধা নিয়েও আলোচনা হয়। আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: মাহবুর রহমান।
তাছাড়া নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন গত একমাসে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন দেশে আটকা পড়া কাতার প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
