মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা বিষয়ক বিতর্কিত বিশেষ উপদেষ্টা ডা. স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন। মার্কিন জনগণের সেবার করার সুযোগ করে দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ডা. অ্যাটলাস বলেছেন, তিনি ‘কোনও রাজনৈতিক বিবেচনা বা প্রভাব ছাড়াই সবসময় বিজ্ঞান এবং প্রমাণের উপর নির্ভর করেছিলেন’। খবর বিবিসির।
এই পদে চার মাস ধরে দায়িত্বে ছিলেন ডা. অ্যাটলাস। তিনি মাস্ক এবং করোনা নিয়ন্ত্রণের বেশ কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিতভাবেই দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ হুভার ইন্সটিটিউটের রেডিওলজিস্ট এবং সিনিয়র ফেলো ডা. অ্যাটলাস গত আগস্টে ওই টাস্কফোর্সে যোগ দেন। মাস্কের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন ডা. অ্যাটলাস। তিনি লকডাউনের বিরোধিতা করেন এবং মহামারি নিয়ন্ত্রণে হার্ড ইমিউনিটির ওপর জোরারোপ করেন।
গত মাসে বিতর্কের জন্ম দিয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন ডা. অ্যাটলাস। মিশিগানে নতুন করে বিধিনিষেধ আরোপ করার পর এক টুইট বার্তায় তিনি ‘মানুষজনকে জেগে উঠতে’ আহ্বান জানান। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনার বিস্তার নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ উঠে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
