দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাজি আব্দুল খালেক মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল গফুরের বড় ভাই হাজি আব্দুস ছাত্তার।
তিনি জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর। হঠাৎ একটি গাড়ি এসে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত চৌধুরী সনজু বলেন, আব্দুল গফুর দীর্ঘদিন দুবাই শহরে ব্যবসা করে আসছিলেন। তিনি এলাকার গরিব ও অসহায় মানুষদের সবসময় সহযোগিতা করতেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
