জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান সেদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি বাংলাদেশে জর্ডানের একটি দূতাবাস খোলার জন্য অনুরোধ করেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের সময় তাঁরা জর্ডানে দ্বিপাক্ষিক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আহ্বান, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো বলা হয়, নাহিদা সোবহান জর্ডান সরকারকে করোনাভাইরাস সময়ে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশংসা করেন। তিনি জর্ডানে প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকারসহ জর্ডানের শ্রম অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগের সন্তুষ্টি প্রকাশ করেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
