মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলা গণনা এখনো চলছে। এর মধ্যে ফ্লোরিড ও টেক্সাসে জয় তুলে নিয়ে নিজের বিজয়ের ঘোষণা দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৪ নভেম্বর, বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে হোয়াইট হাউসে এমন ঘোষণা দেন তিনি।
এ সময় পরিবার ও লাখ লাখ সমর্থককে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএস।
নির্বাচনের পক্ষে থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি জয় পেতে যাচ্ছেন। তারা এটি উদযাপনের জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ফ্লোরিডার জয়ের ব্যাপারে ট্রাম্প বলেন, এখানে শুধু জয় পাওয়া হয়নি। বিশাল জয় অর্জন হয়েছে।
তবে ট্রাম্প জয়ের দাবি বিষয়ে সিএনএন জানায়, তিনি বিজয়ের যে দাবি করেছেন, তার কোনো বিশ্বাসযোগ্যতা এখন পর্যন্ত নেই।
এর আগে পেনসিলভানিয়া রাজ্যে জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে এ রাজ্যের জয় পাওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পও আত্মবিশ্বাসী।
এদিকে পেনসিলভানিয়া বাদে আরো চারটি রাজ্যে ফলাফলের উপর নির্ধারণ হবে প্রেসিডেন্ট পদের জয়। তাই বিজয় সুনিশ্চিত করতে- মিড ওয়েস্ট, আইওয়া, উইসকনসিনে ট্রাম্প বা বাইডেনকে জয়লাভ করতে হবে। এখন পর্যন্ত নিউ হ্যাম্পশায়ার, ম্যাচাটুসেটস জয় পেয়েছেন বাইডেন। অপরদিকে ইন্ডিয়ানা ও আরকানসাসে এগিয়ে আছেন ট্রাম্প।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
