করোনাভাইরাস মহামারির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেছেন, ‘আমরা মহামারি নিয়ন্ত্রণ করতে যাচ্ছি না।’ তার এই মন্তব্যের পর ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচার শিবির বলছে, তারা (রিপাবলিকান) পরাজয় স্বীকার করছে।
যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের তীব্র উত্থানের মাঝে মার্ক মিডোসের এই মন্তব্য এলো। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় প্রাণ গেছে ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের এবং আক্রান্ত হয়েছে প্রায় ৮৯ লাখ।
মার্কিন প্রশাসন কেন করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করতে পারছে না; সিএনএনের এক প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মার্ক মিডোস বলেন, কারণ এটি ফ্লুর মতোই একটি সংক্রামক ভাইরাস। এরপর তিনি বলেন, আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
মিডোসের মন্তব্যের ব্যাপারে মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তারা পরাজয় স্বীকার করছে। মহামারি শুরু হওয়ার পর থেকে আমি এটি বলে আসছি এবং জো বাইডেনও বলে আসছেন।
করোনাভাইরাসকে ফ্লুর সঙ্গে তুলনা করায় মার্ক মিডোসের সমালোচনা করেন কমলা হ্যারিস। তিনি বলেন, আমেরিকার ইতিহাসের কোনও প্রেসিডেন্ট প্রশাসনের অন্যতম ব্যর্থতা এটি।
করোনাভাইরাস মহামারি মোকাবিলার কৌশল নিয়ে শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আসছেন কমলা হ্যারিস এবং জো বাইডেন। করোনায় বিশ্বে প্রাণহানির এক পঞ্চমাংশই যুক্তরাষ্ট্রে ঘটেছে। এমনকি প্রাণঘাতী এই ভাইরাস হানা দিয়েছে হোয়াইট হাউসের অন্দরেও।
করোনায় আক্রান্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে চিকিৎসা নেয়ার তিন সপ্তাহ পর শনিবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টের করোনা শনাক্ত হয়েছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে নির্বাচনী কোনো প্রচারণায় তিনি অংশ নেবেন না।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
