স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা দক্ষিণ ও উত্তরকে চিঠি দিয়ে বিকল্প ব্যবস্থা না করে নগরীর ইন্টারনেট ও ক্যাবল টিভির ‘ঝুলন্ত তার’ না কাটার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি আইন মন্ত্রীও গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাই ইন্টারনেট ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টারনেট সেবা প্রদানকারী ও কেবল অপারেটরদের সংগঠন।
এ বিষয়টি আগামীকাল রবিবার প্রধানমন্ত্রীর ডেস্কে যাচ্ছে বলেও জানা গেছে। সাত দিনের মধ্যেই সমস্যার সমাধান করে দেবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মেস্তাফা জব্বার।
দুই সংগঠনের উদ্দেশ্যে মেস্তাফা জব্বার বলেন, ধর্মঘটের ডাকে আপনাদের বিজয় হয়েছে। ১৭ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬টায় ইন্টারনেট সেবা প্রদানকারী ও কেবল অপারেটরদের সংগঠনের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জরুরী বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় কোয়াব ও আইএসপিএবি। প্রথমে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন কোয়াব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ। অপরদিকে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম সব সিটি করপোরেশনেই যেন বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ না করা হয় সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আগামী কালের জন্য ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন।
এর আগে, বিকল্প ব্যবস্থা ও আগাম কোনো খবর বা সময় না দিয়ে অব্যাহতভাবে ক্যাবল কাটার প্রতিবাদে ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। ঘোষণা মোতাবেক আগামী ১৮ অক্টোবর, রবিবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে এই সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছিল।
ক্যাবল কাটা বন্ধ না করা পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে বলে জানিয়েছিল ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠানগুলো। কিন্তু মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই সমস্যার সমাধান হলো।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
