কাতার প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রবাসীদের সমস্যা ও তার সমাধান, কাতারের বাজারে বাংলাদেশের দক্ষ শ্রম শক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, এসব বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে এখন ধারাবাহিকভাবে দূতাবাসে কাউন্সিলররা নিজেদের বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপনা করেন নতুন রাষ্ট্রদূতের কাছে।
ধারাবাহিক অংশ হিসেবে গত বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
তাছাড়া চলমান সংকটে বাংলাদেশে আটকাপড়া কাতার প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রদূতের সাথে কাতার সরকার একাত্মতা পোষণ করেন। যদিও করোনা পরিস্থিতি কারণে কিছুটা শিথিলযোগ্যভাবে কাতার ভ্রমণ করছে প্রবাসীরা।
২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে বড় প্রকল্প মেট্রোরেল, স্টেডিয়াম, রাস্তাঘাট ও হোটেল-মোটেলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রায় শেষ হওয়ার পথে। ফলে এখন কীভাবে দক্ষ জনশক্তিকে সম্প্রসারণ করা যায়, এসব বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে দূতাবাসে।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুর রহমান, শ্রম কাউন্সিলর মো. রবিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর নাজমুল হাসান, তৃতীয় সচিব ও মিডিয়া উইং মনিরুজ্জামান চৌধুরী।
সেমিনারে শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান কাতারে বর্তমান শ্রমবাজারে অবস্থা, আগামী দিনের সম্ভাবনাময় খাতগুলো, যেসব প্রতিষ্ঠানে দক্ষ লোকের চাহিদা, কাতারের নতুন শ্রম আইনে প্রবাসীদের সুযোগ-সুবিধা, আধুনিকায়নে লুসাইল সিটিতে পর্যটকদের আকৃষ্ট করতে সরকারের বেশকিছু বড় প্রকল্পসহ বিভিন্ন পরিকল্পনায় কীভাবে বাংলাদেশিদের নিয়োজিত করা যায়, এসব বিষয়ে রাষ্ট্রদূতের কাছে কর্মতৎপরতা তুলে ধরেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
