কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি এবং ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে, পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে সাকিব ও সুমন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে।
হামলায় আহত প্রবাসী আবদুল কাইয়ুম রনি জীবন রক্ষায় পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে ঘটনাটি ঘটে। হামলাকারী নাজমুস সাবিক ওরফে ইয়াবা সাকিব (২২) এবং তার ভাই শাহাদাত হোসেন সুমন (৩০)। তারা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে মৃত আবদুর সোবানের ছেলে।
স্থানীয়রা জানান, ইয়াবা সাকিব ও সুমনের পেশা এলাকায় ঘুরে ফিরে বিভিন্ন অজুহাতে প্রবাসী পরিবারসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করা। এর আগেও সাকিব ও সুমন চাঁদা না দেওয়ায় ওই গ্রামের কয়েকজনকে হামলা ও মারধরের হুমকি দেয়।
হামলার শিকার প্রবাসী আবদুল কাইয়ুম রনি চাপাচৌ গ্রামের মৃত হাজী আবদুর রাজ্জাকের ছেলে। তিনি জানান, সাকিব ও সুমন মঙ্গলবার সকালে দলবল নিয়ে তার কাছে চাঁদার জন্য আসে। আগেও একাধিকবার তাদেরকে চাঁদা দিয়েছিলেন। আজ চাঁদা দেবেন না জানালে তারা তাকে মারধরের হুমকি দেয়। তিনি প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাতের পর তার হাতে এবং কোমরে গুলি করে অভিযুক্ত দুই ভাই। তখন ওই প্রবাসী পুলিশের জরুরি নাম্বার ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
চৌদ্দগ্রাম কনকাপত পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুল জলিল জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে আমরা হামলাকারীদের হাত থেকে ওই প্রবাসীকে উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ হয়নি। অভিযোগের পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করবে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
