‘মাস্ক না পরে বীরপুরুষ হওয়ার চাইতে ভাইরাসটিকে গুরুত্ব দিওয়া উচিত।’ করোনা আক্রান্ত ট্রাম্পের দিকে এভাবেই তীর্যক আক্রমণ করলেন জো বাইডেন।
মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মুখ থেকে একবারের জন্যেও মাস্কটি খোলেননি তিনি। তবে ট্রাম্প পজিটিভ হওয়ার আগের কথা মনে করলে দেখা যাবে, বিভিন্ন নির্বাচনী প্রচারে কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই মাস্ক খুলেছেন তিনি। এদিন নিজেও সাবধানী ছিলেন। গোটা দেশকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিলেন।
কিন্তু কথার ফাঁকে ফাঁকে নিজের প্রতিদ্বন্দ্বীর একটু নিন্দা করে নিতে ভুললেন না। প্রথম প্রেসিডেনশিয়াল ডিবেটে ট্রাম্প বাইডেনকে মশকরা করেছিলেন মাস্ক পরে থাকার জন্য। তার ওপরে প্রচারে মাস্ক ছাড়া ভাষণ দেওয়ার অভ্যাস ছিল তার। যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয়ে থাকত। এসব ঘটনারই উল্লেখ করলেন বাইডেন।
তার মতে, দেশে যখন করোনার দাপট এই পরিমাণ, সেক্ষেত্রে এই ভাইরাসকে অবহেলা করে বীরপুরুষ হওয়াটা বোকামি। এখানে রাজনীতিকে দূরে রেখেই কথা বলছি। এম্নিতে চলে যাবে না এই করোনা। তার জন্য লড়াই করতে হবে।
আগামী চার সপ্তাহের মধ্যেই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রচারে গিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বলের আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। কিন্তু এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি। যার জেরে প্রচারপর্ব কিছুটা হলেও ধাক্কা খাবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প শিবিরও। আগামীদিনে ট্রাম্পের বেশ কয়েকটি জনসভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কিছু জনসভা অনলাইনে অনুষ্ঠিত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প শিবির।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
