করোনার কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের মধ্যে বৃহস্পতিবার ৪০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।
এয়ারলাইনস কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইনস কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকে টোকেনের আশায় এসেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।
গতকাল বুধবারও রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে; কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
অন্যদিকে কারও কারও ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তায় ছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকে টিকিট দেয়া শুরু হওয়ায় তাদের সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
