সৌদি আরবের মক্কায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সেখানকার গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সাল।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বাসস জানায়, এ সময় রাষ্ট্রদূত মক্কায় বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীকে সাহায্য করার জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী করোনাকালীন বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরি খাদ্য সাহায্য প্রদানের জন্য গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত গভর্নরকে বাংলাদেশি অভিবাসীদের অভিভাবক হিসেবে উল্লেখ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে তাদের চাকরি ও কাজের নিশ্চয়তা অব্যাহত রাখার ব্যাপারে অনুরোধ জানান।
মক্কার গভর্নর সৌদি আরবের অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার উচ্চকিত প্রশংসা করেন।
হৃদ্যতাপূর্ণ এ বৈঠকে গভর্নর বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আগামী দিনে এ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ প্রকাশ করেন গভর্নর প্রিন্স খালিদ।
এ সময় গভর্নর জানান করোনাভাইরাস বিস্তারে ঝুঁকি না নিয়ে সকল স্বাস্থ্যগত সুরক্ষা মেনে পবিত্র ওমরাহ পালনের জন্য হারাম শরীফ ধীরে ধীরে খুলে দেওয়া হবে।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠকের জন্য গভর্নরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
