যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘তার প্রশাসন করোনা থেকে আমেরিকানদের রক্ষায় খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে।’ ট্রাম্পের সেই বক্তব্য সত্ত্বেও সম্প্রতি দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যায়।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে পেনসেলভানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন আগামী নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এসময় করোনায় এত বেশি সংখ্যক মৃত্যুর বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান এক রিপোর্টার। তার উত্তরে ট্রাম্প বলেন, ‘এটা লজ্জাজনক। এটা খুবই ভয়ঙ্কর। চীনের জন্যই সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা যথোপযুক্ত পদক্ষেপ না নিলেও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতো।’
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনো দেশটিতে করোনার মৃত্যুর ঘটনা ঘটছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
