শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আজ বুধবার এ খবর প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
২০২১ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য তার নাম প্রস্তাব করেছেন নরওয়ের রাজনীতিবিদ ক্রিশ্চান টাইব্রিং-জিজেদে। তিনি বলেন, ‘তার যোগ্যতার জন্য, আমি মনে করি তিনি শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। অন্যান্য মনোনীত প্রার্থীদের চেয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেশি চেষ্টা করেছেন তিনি।’
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই কয়েক দশকের সংঘাত শেষ করে ইজরায়েলের সঙ্গে শান্তিস্থাপনে রাজি হয় আরব আমিরাত। দুই দেশের ‘ঐতিহাসিক চুক্তির’ কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয় বলে জানা গিয়েছিল।
চুক্তি মোতাবেক, ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্ক এলাকা অধিগ্রহণ করার পরিকল্পনা বাতিল করবে ইসরায়েল।
এই চুক্তির মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের ইতি টেনে মিশর ও জর্ডানের পর আরব দুনিয়ার তৃতীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। ফলে এবার থেকে তেল আবিবের সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবে আবু ধাবি।
উল্লেখ্য, বিশ্বজুড়ে হানাহানি রুখতে যারা অবদান রাখেন তাদের পুরস্কৃত করার জন্য নোবেল শান্তি পুরস্কারের প্রবর্তন করা হযেছিল। শান্তির সম্ভাবনার ধারণাকে এগিয়ে নেওয়াই এই পুরস্কার প্রদানের আসল উদ্দেশ্য। ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও জাতিগত সংঘাত নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার। গত বছর ১১ অক্টোবর রাজধানী অসলো থেকে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে আবি আহমেদের নাম ঘোষণা করেছিল।
২০২০ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩১৮ জন প্রার্থী ছিলেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
