নভেল করোনাভাইরাসের টিকা তৈরি এবং সেটি সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে যে পদক্ষেপ নেয়া হচ্ছে, তার সঙ্গে না থাকার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পৃথিবীর দেড় শতাধিক দেশ টিকার লড়াইয়ে ‘জয়ী হতে’ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি বা কোভ্যাক্সের উদ্যোগ গ্রহণ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের যেসব দেশ ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে আলাদা চুক্তি করছে তারাও কোভ্যাক্স থেকে অনেক সুবিধা পাবে। কারণ দ্বিপাক্ষিক চুক্তি কোনো কারণে ব্যর্থ হলে তখন এই উদ্যোগ থেকে ব্যাকআপ হিসেবে ভ্যাকসিন পাওয়া যাবে।
কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা এসবের ভেতরে নেই। বরং আন্তর্জাতিকভাবে তারা পার্টনার জোগাড় করে ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
হোয়াইট হাউজের মুখপাত্র জাড ডিয়ার মঙ্গলবার বলেন, ‘ভাইরাসের পরাজয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে জড়িত থাকবে। কিন্তু আমরা দুর্নীতিগ্রস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীন প্রভাবিত বহুপক্ষীয় কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হব না।’
পৃথিবীতে বেশ কয়েকটি ভ্যাকসিন চূড়ান্ত ধাপের ট্রায়ালে থাকলেও কোনোটির বৈশ্বিক অনুমোদন এখনো হয়নি।
রাশিয়া ইতিমধ্যে নিজেদের দেশে জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। চীনও একইভাবে একটি ভ্যাকসিনের ব্যবহার শুরু করেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তৃতীয় বা চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগে অক্টোবরে তারাও ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
