করোনাত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী যোগান দিতে সরকার দক্ষ কর্মী তৈরি করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম সভায় তিনি একথা জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, করোনাত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী যোগান দিতে সরকার দক্ষ কর্মী তৈরি করছে। দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে অধিক সংখ্যক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
‘শ্রম অভিবাসন সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছুদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে নিবন্ধনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ’
সভায় বক্তারা প্রবাসে অবস্থানরত ও প্রবাসফেরত কর্মীদের সহায়তায় মন্ত্রণালয়ের উদ্যোগ, বর্তমান শ্রমবাজার সুরক্ষা এবং করোনাত্তর পরিস্থিতিতে নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, বেগম আয়েশা ফেরদাউস, পংকজ নাথ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরীন জাহান প্রমুখ।
এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ব্যাংক শক্তিশালীকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম (এনডিসি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও যুগ্ম-সচিব কামরুন নাহার সিদ্দীকা, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন্নাহার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন প্রমুখ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
