শক্তিশালী হ্যারিকেন লরার তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্য। এখন পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জনের মৃত্যুই হয়েছে গাছচাপায়। আরো বহুসংখ্যক মানুষ আহত হয়েছেন।
গতকাল ২৭ আগস্ট, বৃহস্পতিবার রাতে মেক্সিকো উপসাগর থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী ছোট্ট শহর ক্যামরনের স্থলভাগে আছড়ে পড়ে ক্যাটাগরি-৪ মাত্রার এই হ্যারিকেনটি। এসময় ঘণ্টায় প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) বেগে বাতাস বইতে থাকে।
ভোররাত চারটার দিকে লরা ক্যাটাগরি-৩ মাত্রার ঝড়ে পরিণত হয়। এসময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ২০৮ কিলোমিটার। পরে ঝড়টি অপেক্ষাকৃত দুর্বল হয়ে আরকানসাস রাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে।
এর আঘাতে রাজ্য দুটির উপকূলীয় এলাকা আকস্মিক বন্যা দেখা দিয়েছে। অন্তত পাঁচ লাখের বেশি ঘরবাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভয়াবহ ঘূর্ণিঝড়টির আঘাত হানার আগেই লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা থেকে পাঁচ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসার আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ‘লরা’। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ২৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হাইতি, ডোমেনিকান প্রজাতন্ত্র ও কিউবায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু বিধ্বস্ত হয়েছে। বন্যার কবলে পড়েছেন হাজারো মানুষ।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
