বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক বাহিনীর মহড়ার সময় আকাশসীমা লঙ্ঘন করে মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের পর নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে বুধবার দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন।
দক্ষিণ চীন সাগরে নিজেদের জলসীমায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে সাউথ চায়না মর্নিং পোস্টকে (এসসিএমপি) জানিয়েছে চীনের সামরিক বাহিনীর একটি সূত্র।
এসসিএমপি বলছে, বুধবার কিংহাই প্রদেশ থেকে ডিএফ-২৬বি নামের একটি ইন্টারমেডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বেইজিং। এছাড়া ঝেজিয়াং প্রদেশ থেকে অপর একটি মাঝারি পাল্লার ডিএফ-২১ডি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ চীন সাগরের নো-ফ্লাই জোন এলাকায় মার্কিন সামরিক বাহিনীর অনুপ্রবেশের জবাবে এ দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে চীন।
বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, আন্তর্জাতিক আইন মানার বাধ্যবাধকতা বারবার লঙ্ঘন করছে চীন। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন তাদের পেশী দেখাচ্ছে বলে মনে হচ্ছে।
অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, হাইনান প্রদেশ এবং বিতর্কিত প্যারাসেল দ্বীপের মধ্যবর্তী স্থানে ক্ষেপণাস্ত্র দুটির পরীক্ষা চালিয়েছে চীন। এর আগে মঙ্গলবার চীনের সামরিক বাহিনীর মহড়ার সময় বিনাঅনুমতিতে নো-ফ্লাই জোন এলাকায় অনুপ্রবেশ করে মার্কিন ইউ-২ গুপ্তচর বিমান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের স্বাভাবিক মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
