ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপি।
মঙ্গলবার দুপুরে বিএনপি অস্থায়ী কার্যালয়ে বাবুসহ করোনায় মৃত বিএনপি’র সকল নেতা-কর্মীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ মহামারী এবং মালয়েশিয়া সরকারের সামাজিক দূরত্ব কর্মসূচির কারণে মালয়েশিয়া বিএনপি আয়োজিত অনুষ্ঠানটি সীমিত পরিসরে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি (প্রস্তাবিত) মোহাম্মদ শহীদ উল্যাহ শহীদ, সাধারণ সম্পাদক ড এম, কে রহমান আরিফ, সহ- সাধারণ সম্পাদক মো. মিন্টু সরকার, কামাল উদ্দিন রানা, বিএনপি নেতা মোহাম্মদ বেলাল, সোহরাব হোসেন, জাতীয়তাবাদী সমবায় দল নেতা মো. জসীম উদ্দিন, নাজিম উদ্দিন রূপক, জাহাঙ্গীর হোসেন, নাসির উদ্দিন,হায়দারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসীর সুখ- সমৃদ্ধি ও প্রয়াত শফিউল বারী বাবুসহ করোনা কালীন সময়ে আকস্মিক মৃত্যুবরনকারী বিএনপি’র সকল নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেপং বাংলাদেশি মসজিদের ইমাম মাওলানামোহাম্মদ শাহজাহান।
More Stories
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
