যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ডাকতির সময় বাংলাদেশি দোকানকর্মীর মাথায় গুলি চালানো সেই দুর্বৃত্তকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত আন্দোলনের মুখে তিন সপ্তাহ পর স্থানীয় সময় শুক্রবার বোস্টন পুলিশ অভিযুক্ত স্টেফুন সামুয়্যেলকে (২৫) গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত স্টেফুনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে সশস্ত্র ডাকাতি ও খুনের অভিপ্রায় নিয়ে সশস্ত্র হামলার অভিযোগ গঠন করা হয়েছে।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনের রক্সবুরির একটি মুদি দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তরুণ বাংলাদেশি কর্মচারী তানজিম সিয়াম (২৩)। ওইদিন রাত ৯টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা বাংলাদেশি মালিকানাধীন আবদুল মতিনের ওই মুদি দোকানে ঢুকে তানজিম সিয়ামকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র ও অর্থ হাতিয়ে নেয়। দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা তানজিম সিয়ামের মাথায় গুলি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সিয়ামকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।
শিক্ষার্থী ভিসায় এ বছরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তানজিম সিয়াম। পড়াশোনা শুরুর আগে পরিবারকে সহায়তার উদ্দেশ্যে চার মাস আগে বোস্টনের একটি দোকানে কাজ শুরু করেন তিনি। এম অ্যান্ড আর কনভেনিয়েন্স স্টোর নামে ওই দোকানে গত ১৪ জুলাই ডাকাতির সময় গুলিবিদ্ধ হন তিনি। তারপর থেকেই তিনি হাসপাতালে কোমায় রয়েছেন।
এদিকে ডাকাতের গুলিতে গুরুতর আহত বাংলাদেশি কর্মচারী তানজিম সিয়ামকে দেখতে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন তার পরিবার। গত ৩ আগস্ট সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে এসে পৌঁছান তানজিমের মা-বাবাসহ দুই সহোদর। বোস্টনের সুবিধা দোকান মালিক সমিতির (বিসিএসওএ) প্রতিনিধিরা তাদেরকে বিমানবন্দর বোস্টনে নিয়ে যান।
মাথার ভেতরে দুটি গুলি নিয়ে এখন পর্যন্ত কোমায় রয়েছেন তানজিম। বাংলাদেশি এ দোকানকর্মীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মুলধারার রাজনীতিবিদরা তানজিম সিয়ামের পরিবারের জরুরি ভিসা প্রাপ্তির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় তানজিমের মা-বাবাসহ দুই সহোদর তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রে আসার সুযোগ পেয়েছেন। ডাকাতের গুলিতে গুরুতর আহত ছেলেকে একনজর দেখার আকুতি জানিয়েছিলেন তার মা মনোয়ারা বেগম। এ কারণেই রাজনীতিবিদরা তাদের ভিসা প্রাপ্তির ব্যাপারের দ্রুত পদক্ষেপ নেন।
জানা যায়, কোমায় থাকা তানজিমের চিকিৎসার নামে তহবিল সংগ্রহের প্রতিযোগিতা চলছে বোস্টনে। বিভিন্ন সংস্থা পৃথক পৃথকভাবে তহবিল সংগ্রহের নামে চাঁদাবাজিতে মেতে উঠেছে। এ নিয়ে বস্টনের বাংলাদেশি কমিউনিটিতে চলছে নানা সমালোচনা। তবে বস্টনের সুবিধা দোকান মালিক সমিতি (বিসিএসওএ) অনলাইনের মাধ্যমে এ পর্যন্ত ৬৬ হাজার ডলারের বেশি সংগ্রহ করেছে বলে জানা গেছে।
ঘোষণা দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) আহত তানজিমের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করলেও সংগৃহীত অর্থের পরিমাণ এখনো কাউকেই জানানো হয়নি। সংগঠনটির কোষাধ্যক্ষ এক ইমেইল বার্তায় জানিয়েছেন, অসুস্থ তানজিমের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের ব্যাপারে তার ও সাধারণ সম্পাদকের কর্ণগোচরে নেই। এ বিষয়ে তারা কিছুই জানেন না।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
