ভিডিও তৈরির স্মার্ট ফোনের জনপ্রিয় অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটডেন্সকে ছয় সপ্তাহ সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
টিকটক নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট এই নির্দেশনা দেন বলে বার্তা সংস্থা এএফপিতে খবর। এই সময়ের মধ্যে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে বিক্রি না করলে এটির ‘ব্যবসা গুটিয়ে’ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
“এটা আমেরিকার কোনো কোম্পানির হবে…এটার মালিকানা থাকবে এই দেশে। কেননা আমরা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখতে চাই না।”
২০১৭ সালে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপ টিকটক।
কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলে আসছিলেন, অ্যাপটি অসৎ উদ্দেশে ব্যবহার করতে পারে বেইজিং। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।
এমন উদ্বেগের মুখে ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে চীনের এই অ্যাপটি নিষিদ্ধ করা হতে পারে। এমন পরিস্থিতিতে অ্যাপটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেওয়ার জন্য আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট।
অ্যাপটি নিজেদের মালিকায় আনলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে কতটুকু লাভবান হবে এ নিয়ে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছ মাইক্রোসফটের প্রতিনিধিরা।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ব্যাপারে মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার জন্য কাজ চালিয়ে যাবে এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে আলোচনা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
টিকটক অ্যাপ যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চীনা টেক কোম্পানি বাইটডেন্সের ওপর চাপ তৈরির জন্যই ট্রাম্প সময় নির্ধারণ করে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, “আমি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় ঠিক করে দিলাম। এরপর এটি (টিকটক) যুক্তরাষ্ট্রে ব্যবসার বাইরে চলে যাবে।”
অ্যাপটির দাম প্রসঙ্গে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র দামের সর্বোচ্চটাই দেবে। কেননা আমরা এটির মালিকানা বদল সম্ভব করব।”
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
